সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘খায়রুল হকের মতো ফ্যাসিবাদের খলনায়কদের বিচার নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ আজ ২৪ জুলাই এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে আইন, সংবিধান ও আদালত ব্যবহার করে। আর সেই যাত্রায় যারা আওয়ামী লীগকে নগ্নভাবে সহায়তা করেছেন তাদের অন্যতম ছিলো এই খাইরুল হক। খায়রুল হককে অবশেষে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ; একই সাথে খায়রুল হকের মতো কালপ্রিটকে এতোদিন মুক্তভাবে থাকতে দেয়ার জন্য সরকারকে দায়বদ্ধ করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে মব সৃষ্টি করার সাহস পাচ্ছে, রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ে হানা দেয়ার সাহস করছে তার প্রধান কারণ এই বিচারহীনতা। অথচ জুলাই অভ্যুত্থানের রক্ত ও উৎসর্গিত জীবনের প্রত্যাশা ছিলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সাথে জড়িত আমলা, বিচারক ও সামরিক কর্তাদের দ্রুততার সাথে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা। কিন্তু তা হয় নাই। কেবল ঢাকায় গুটিকয়েক কালপ্রিটকে আটক করে বিচার কার্যক্রম চলছে। এটা হতাশাজনক।

অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবী জানাচ্ছে যে, ফ্যাসিবাদের সাথে জড়িত সকল আমলা, বিচারক, তথাকথিত শিক্ষাবিদ, সাংবাদিক ও অপরাধী সামরিক কর্তাদের বিচারের আওতায় আনতে হবে। 

ট্রাইব্যুনালকে জেলায় জেলায় নিয়ে যেতে হবে এবং বিভিন্ন জেলায়, থানায়, ইউনিয়নে ফ্যাসিবাদের হয়ে নির্যাতন, নিপিড়ন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ঢাকায় আটক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিচার দ্রুততার সাথে শেষ করতে হবে এবং বিচারের বাস্তবায়ন করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ