ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনবসতিপূর্ণ এরিয়ার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে।
বৃহস্পতবার (২৪ জুলাই) বিকাল ৫ টায় দিয়াবাড়ী গোলচত্তর সংলগ্ন পুকুর পাড় মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা জোনের আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, কুমিল্লা এবং লালমনিরহাটে দুটি বিমানবন্