সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। পরে নির্বাচন। তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে। কারণ, আর কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা না তুলতে পারে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে।

মুফতি রেজাউল করিম আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর দেশের মানুষের মাঝে ইসলামের পক্ষে এক ধরনের হৃদ্যতা তৈরি হয়েছে। এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইসলামী শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা আল্লাহর রহমতে অনেকদূর এগিয়েছি। এখন জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। ৫৩ বছরের ইতিহাসে যারা দেশ শাসন করেছে, তারা বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, চাঁদাবাজি ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হবে।”

জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ