সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

খেলাফত মজলিস ইতালি শাখার মজলিসে শুরা অধিবেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিস ইতালি শাখার বার্ষিক মজলিসে শুরা অধিবেশন গতকাল সোমবার (২১ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে আয়োজিত এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ইউরোপ জোনের সহকারি পরিচালক ক্বারী আব্দুল মুকিত আযাদ।

সভায় কুরআন তিলাওয়াত, বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনার পাশাপাশি নতুন সেশনের জন্য কার্যনির্বাহী কমিটির গঠন সম্পন্ন হয়।

শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য মাওলানা হুমায়ূন রশীদ রাজী সভাপতি এবং মুফতি মাওলানা ওয়ালী উল্লাহ খান সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

নির্বাহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন:
সহ-সভাপতি মাওলানা হুমায়ুন রশীদ নূরী, মাওলানা আব্দুস সালাম, কাশিফ ভূইয়া, হাফিজ ওমর ফারুক, মোজাম্মেল হোসাইন মোল্লা।
সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, হাফিজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মুবারক হোসাইন।
বায়তুলমাল সম্পাদক মাওলানা সোহাগ মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার খান প্রচার সম্পাদক জাহেদ মোল্লাহ, দাওয়াহ সম্পাদক হাফিজ মুহিবুর রহমান, অফিস সম্পাদক হোসাইন কামাল উদ্দিন। নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ নজরুল ইসলাম, নাজমুল হক, বাহার উদ্দীন, হাফিজ মোস্তাক আহমেদ, মাওলানা মাহমুদুর রহমান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ