সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সিলেট মহানগরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (২২ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নগরীর একটি মিলনায়তনে ১১.১২.১৩. ও ২৬নং ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল খালেকসহ সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সিলেট মহানগরীতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ মাঠপর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ