সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিলো জামায়াত, ২০ সার্জন নিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। তাদের চিকিৎসায় ৫০ লাখ টাকা সহায়তা এবং ২০ জন চিকিৎসক (সার্জন) নিযুক্ত করেছে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম উদ্দিন বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ২০ জন সার্জন নিয়োজিত করা হয়েছে যাতে চিকিৎসাটা দ্রুত হয়।

এর আগে গতকাল ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এদিকে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আজ দোয়া অনুষ্ঠানের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ২১ জুলাই সোমবার বেলা দেড়টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ২০ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। এ দুর্ঘটনায় প্রায় পৌনে দুইশত শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২২ জুলাই) সকল জেলা/মহানগরীতে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। এই দোয়া অনুষ্ঠান যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য সকল জেলা/মহানগরী সংগঠনকে অনুরোধ করা হলো।

এছাড়াও জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ