সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

সুযোগ পেয়ে ব্যর্থ হলে আর রাজনীতি করব না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারতের আর বাংলাদেশর কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দরাবাদ এক সময় স্বাধীন ছিল। এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ। আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ