সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

জামায়াত আমিরকে দেখতে গেলেন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় গেছেন ইসলামী রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

রোববার (২০ জুলাই) বিকেলে ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ জামায়াতে ইসলামীর আমিরের বাসায় গিয়ে খোঁজখবর নেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগর উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপলের স্বত্বাধিকারী জনাব সাইফুল সাগর প্রমুখ।

এসময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহতাআলার নিকট দোয়া করেন। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামায়াত আমির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ