সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

নরসিংদী সদর থানা জমিয়তের ৪১ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলার আওতাধীন সদর উপজেলা জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সদর থানার আহ্বায়ক মাওলানা ইসহাক ভূইয়ার সভাপতিত্বে ও জেলা জমিয়তের সদস্য সচিব মুফতি রাকিব হাসানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা জমিয়তের আহ্বায়ক সাবেক সফল সভাপতি মুফতি আব্দুর কাসেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, মাধবদী থানা জমিয়তের সভাপতি মাওলানা ফারুক মিয়া কান্দাবি, সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ।

প্রধান অতিথি জমিয়তের ইতিহাস ঐতিহ্য অবদান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে জমিয়তের কাজকে বেগবান করার জন্য উপস্থিত নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। জুলাই আগস্টে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সকল শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা সহ হত্যাকারীদের বিচারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানান।

কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকিকে সভাপতি মুফতি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুফতি নুরুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

পরিশেষে কাউন্সিলের প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ