সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তারা আমিরের কুশলাদি জানতে যান।

প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার।

হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে সময় কাটিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন নেতারা এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এর আগে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেন।

জানা গেছে, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির। তা সত্ত্বেও মঞ্চে বসে কিছু সময় বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষেই তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতের প্রচার বিভাগ জানায়, বর্তমানে তার রক্তচাপ ও সুগার স্বাভাবিক রয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ