ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, “বৈষম্যহীন রাষ্ট্র গঠনই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারলে, যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে গাদ্দারি করা হবে।”
আজ শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের উদ্যোগে “জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা প্রমাণ করে, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার কতটা জরুরি হয়ে উঠেছে। আওয়ামী ফ্যাসিবাদ জুলাই-আগস্ট গণà