সুন্দরগঞ্জের গণসমাবেশে গাইবান্ধার পাঁচটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করেছেন দলটির আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যের এক পর্যায়ে প্রধান অতিথি মাওলানা মামুনুল হক গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।