সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জামায়াতের ৭ দফার প্রতি সমর্থন ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন, ‘জামায়াতের দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমাদের আমির সফরে থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আমি এসেছি। আমরা ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ গঠনের কাজ করে যাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ একাধিক দলের নেতারা এতে বক্তব্য দেন। 

গত ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেখানে বিএনপিসহ সমমনা দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সেখানে জামায়াতের শীর্ষ তিনজন নেতা অংশ নেন। এবার ইসলামী আন্দোলনের পথেই হাঁটল জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন যেসব দলকে আমন্ত্রণ জানায়নি জামায়াতও তাদের আমন্ত্রণ জানায়নি।  

সাত দফা দাবিতে জামায়াত এই জাতীয় সমাবেশের ডাক দেয়। সেই দফাগুলো হলো-
১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার।
২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।
৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ