সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘৫৪ বছর ধরে অধিকার হরণের কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। 

জামায়াতের এ নেতা বলেন, ‘আসনভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। শতাধিক দেশে পিআর পদ্ধতির নির্বাচন চালু আছে। এ পদ্ধতি চালু হলে নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ হবে।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন হলে জনগণের ভোটের মূল্যায়ন হবে; এতে ফ্যাসিবাদ দূর হবে। জনগণের ভোটাধিকারের নিশ্চয়তার জন্য পিআর পদ্ধতির বিকল্প নাই।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘পিআর পদ্ধতির পক্ষে দেশের দুই তৃতীয়াংশ রাজনৈতিক দল।

অবিলম্বে সরকারকে পিআর পদ্ধতি অন্তর্ভুক্তি করে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ