সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার প্রশিক্ষণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম এবং সভা সঞ্চালনা করেন মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দিপুরী।

প্রশিক্ষণ সভায় সংগঠনের আদর্শ, কাঠামো, দায়িত্ব ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী আব্দুল মুমিন ও মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। 

হেদায়াতি আলোচনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট আলেম ও প্রবীণ মুরব্বি হাফেজ আবুল হাশেম (পাঠগোদাম বড় হুজুর)।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারওয়ার হুসাইন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ,সহ মহানগর ও জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ।

প্রশিক্ষণ সভাটি কর্মী ও নেতৃবৃন্দের মাঝে উচ্ছ্বাস ও নবউদ্যম সৃষ্টি করে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ