সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| খালিদ হাসান বিন শহীদ ||

বাংলাদেশের ইতিহাসের অন্যান্য স্বাক্ষী সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক এ উদ্যানে সমাবেশ করেছে দেশের প্রায় সবগুলো বৃহৎ রাজনৈতিক দল। কিন্তু, জামায়াতে ইসলামী এককভাবে এ উদ্যানে সমাবেশ করেনি কখনো। অবশেষে সেই দুঃখ ঘুচল তাদের।  প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে যাচ্ছে তারা।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের ‘জাতীয় সমাবেশ’ শুরু হবে সোহরাওয়ার্দীতে। সাত দফা দাবিতে হওয়া এ সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলে দাবি করছে দলটির নেতাকর্মীরা।

জামায়াতের উদ্দেশ্য- বড় ধরণের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।  সমাবেশের মূল মঞ্চে জামায়াতের জাতীয় নেতা, জুলাইয়ের শহদীপরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা থাকবেন।

জামায়াতের নেতারা জানান, সমাবেশে অসংখ্য মানুষের সমাগম উপলক্ষে অজু ও খাওয়ার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে। ১৫টি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। সেখানেও কমপক্ষে ৫০-৬০ হাজার পানির বোতল থাকবে।

এছাড়া ৩৩টি এলইডি ডিসপ্লে, তিন শতাধিক মাইক, পর্যাপ্ত লাইটিং এবং গণমাধ্যমকর্মীদের বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ৮টি উপকমিটি করা হয়েছে। সেই সঙ্গে সমাবেশের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ