সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

মাদরাসার জুলাইযোদ্ধাদের স্মরণে ‘স্মৃতি বাতায়ন’ অনুষ্ঠান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণ’ শীর্ষক স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা ‘স্মৃতি বাতায়ন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন শাখার মহানগর উত্তরের সহ-সভাপতি শাহ্ আহমদুল্লাহ মাহমুদ ও বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ্ আমীন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব, আন্দোলন ও সংগ্রাম—এসব আমাদের রক্তের সাথে মিশে আছে। যেখানেই অন্যায় হবে, আমরা প্রতিবাদ করব—চাই সে অন্যায়কারী যেই হোক না কেন, এমনকি যদি আমাদের দলের লোকও হয়, তবু অন্যায়ের সাথে কোনো আপস নয়। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সদা সোচ্চার থাকব, ইনশাআল্লাহ।’

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর মুহতারাম সভাপতি আব্দুল আজিজ। তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জুলাই বিপ্লবে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিল। আমাদের একদল ছিল মাঠের আন্দোলনে, অন্যরা আহতদের সেবা করেছে, ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছে। আন্দোলনের এ পথেই আমরা অগ্রসর থাকব। আমাদের সংগ্রাম থেমে থাকবে না, ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ্ আমিন ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ। 

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাফত মজলিস (ঘড়ি) ঢাকা মহানগর উওরের সভাপতি মাওলানা খন্দকার সাইফ উদ্দিন আহমাদ ও মাওলানা কাউসার আহমাদ সুহাইল। 

অনুষ্ঠানের শেষপর্বে মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ 'জুলাই যোদ্ধা'দের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। তারা বলেন, এই শহীদদের স্মৃতি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ