সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

কুলাউড়া পৌরসভা জমিয়তের সদস্য সম্মেলন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পৌর জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সদস্য সচিব মাওলানা মোহাম্মদুল্লাহর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বক্তব্য দেন জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সাহেব, জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা তালিব উদিন সাহেব, কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, মৌলভীবাজার জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ। 

আরো বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, কুলাউড়া উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আলা উদ্দীন, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এহসান, কুলাউড়া উপজেলা যুব জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা আব্দুল আজিজ,মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল আমীন, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সা'দ বিন জামিল, কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শামছুল ইসলাম সাইমী,সাধারণ সম্পাদক আবু নছর খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব শিব্বির প্রমূখ।

পরিশেষে হাফিজ মাওলানা নাজমুল ইসলামকে সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ সাধারণ সম্পাদক ও মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে কুলাউড়া পৌরসভা প্যানেল ঘোষণা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন সাহেব।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ