সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে।

তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বার নিয়ে গোপালগঞ্জ এসেছি।

এনসিপি আহ্বায়ক বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে’। আজকে আবারও বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতবো। এর জবাব আমরা দেবো।

যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। 

গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গোপালগঞ্জ নামে সাম্যের বাংলাদেশের কোনো বৈষম্য চলবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকে কলুষিত করেছে। এই গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো।

নাহিদ বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা সময় দিয়ে যাচ্ছি, আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহাসে বাধা দিয়েছে, এখনো মুজিববাদীরা কি করে এই গোপালগঞ্জ আশ্রিত, কারা আশ্রয় দিয়েছে তার বিচার দ্রুত করতে হবে। যদি না হয় আমরা আবারও আসবো, নিজ হাতে মুজিববাদীদের কাছ থেকে এই গোপালগঞ্জকে মুক্ত করবো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ