সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গান্ধিয়াশুর এলাকা। ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এম রকিবুল হাসান।

ইউএনও বলেন, “জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে শহরে কেন্দ্রীয় নেতারা আসছেন। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যেই আমার গাড়ি বহরে হামলা চালানো হয়।”

এর আগে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

তিনি বলেন, “একই উদ্দেশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পরে ইউএনওর গাড়ি বহরে হামলা করে। এ নিয়ে তদন্ত চলছে।”

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা নিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ