সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

ইসলামপন্থীদের ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে: মাওলানা জালালুদ্দিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম সাধারণ অধিবেশন শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাখা সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় অধিবেশনের সূচনা হয় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমীর দারসুল কুরআনের মাধ্যমে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সকল আসনে প্রার্থী ঘোষণা করেছি। মহানগর দক্ষিণের প্রতিটি আসনে দাওয়াতি কার্যক্রম জোরদার করুন, সংগঠনকে মজবুত করুন এবং নির্বাচনের প্রস্তুতি নিন। তবে প্রয়োজনে ছাড় দেয়ার মানসিকতাও রাখতে হবে। সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে ইসলামপন্থীদের ঐক্য গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার আমাদের সংগঠনের ওপর নানাভাবে নিপীড়ন চালিয়েছে। আমাদের বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, ভয়ভীতি ও প্রলোভনের মুখেও আমরা ধৈর্য হারাইনি। বাতিলের মুখোমুখি হয়ে আমীরে মজলিসসহ কেউ মাথানত করেননি। সেই আপসহীনতা ও দৃঢ়তার ফলেই আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনের প্রতি গণমানুষের ভালোবাসার ঢল সৃষ্টি করেছেন। এখন আমাদের দায়িত্ব এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা শরীফুজ্জামান জসিম, মাওলানা ইমদাদ আশরাফ, হাফেজ শামসুল আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা কাজী সালেহ উদ্দিন, মাওলানা ইমদাদ বিন সায়েনুদ্দীন, মুহাম্মাদ জাবেদ হুসাইন; সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান; বাইতুল মাল সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান; প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলাওয়ার হুসাইন; প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর; অফিস সম্পাদক মুহাম্মাদ আ. রাজ্জাক; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন প্রতিটি থানার দায়িত্বশীলদের উপস্থিতিতে ছিলেন এবং ষান্মাসিক রিপোর্ট উপস্থাপন করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ