সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

নাগরিক কোয়ালিশন ও ইসলামী আন্দোলনের মতবিনিময় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাগরিক কোয়ালিশনের নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে নেতৃত্ব দেন বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। 

মতবিনিময় সভার শুরুতে নাগরিক কোয়ালিশনের সাত দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন ফাহিম মাসরুর। এর মধ্যে পিআর পদ্ধিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে সাংবিধানিক সংস্থা প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদের অবস্থান, নারীদের সরাসরি নির্বাচন এবং জুলাই সনদের বিষয় তুলে ধরেন।

পরবর্তীতে খোলামেলা আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উভয়কক্ষে পিআর পদ্ধতির পক্ষে দলীয় অবস্থানের  নানা যুক্তি তুলে ধরেন দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর পদ্ধতিই একমাত্র পন্থা। ফলে আমরা পিআর পদ্ধতির পক্ষে লড়াই করে যাবো।

নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নারী স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার ইত্যাদি নিয়ে বহুমাত্রিক আলোচনা হয়।

মতবিনিময় সভায় নাগরিক কোয়ালিশনের পক্ষে উপস্থিত ছিলেন, জনাব ফাহিম মাসরুর,  সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, সাইয়ীদ কবীর, তরিকুল ইসলাম অনিক এবং সুবাইল বিন আলম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, শ্রমিক আন্দোলন সেক্রেটারী জেনারেল কে এম বিল্লান হোসেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ