সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখা পুনর্গঠন, সভাপতি মাওলানা হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন ৩৫ সদস্যের কমিটিতে মাওলানা মো. হাফিজুর রহমানকে সভাপতি ও হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে খেলাফত মজলিস অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় ও আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। শূরা ও মতামতের ভিত্তিতে মাওলানা হাফিজুর রহমান সভাপতি, হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ সাধারণ সম্পাদক এবং মুফতি শওকত আলীকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ জানান, মোট ৩৫ জন সদস্যকে নিয়ে একটি কার্যকর নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীককে ভোট দিয়ে খেলাফতপন্থীদের বিজয়ী করার আহবান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ