সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

একজন পরিশীলিত আলেম রাজনীতিবিদ মাওলানা মুহাম্মাদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী খন্দকার আজিজুল হক ইয়াকুবী

ইসলামি শিক্ষার পাশাপাশি দীনকে সর্বক্ষেত্রে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের পূর্বসূরিরা অবিরাম সংগ্রাম করে এসেছেন। তাদের সেই পথ ধরে এই সময়েও একঝাঁক আলেম ইলমি, দাওয়াতি ও সিয়াসতের লাইনে নিজেদের পুরোপুরি সোপর্দ করে দিয়েছেন। এই কাফেলারই একজন আলোকিত মানুষ মাওলানা মুফতী মুহাম্মাদ আলী। শিক্ষার বিস্তার, দাওয়াতের প্রসার এবং রাজনীতির ময়দানে একজন পরিশীলিত মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।

মাওলানা মুহাম্মাদ আলীর জন্ম ১৯৭৭ সালের ২ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নামা মরহুম মুহাম্মাদ জংগু মিয়া, মা রহিমা খাতুন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। মাওলানা মুফতী মুহাম্মাদ আলী প্রথমে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সবাহি মকতবে আরবি কায়দা পড়ার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর মসজিদের পাশেই অবস্থিত দৌলতপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় (বর্তমানে দারুল উলুম দৌলতপুর) কুরআনে কারিমের সবক গ্রহণ করেন। শিশুকালে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পড়ালেখা করেছেন। দীনি শিক্ষার প্রতি