সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

সোহরাওয়ার্দীর সমাবেশে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী সেখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ চায় জামায়াতে ইসলামী। ‘ঢাকা চলো’ স্লোগানে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ জুলাই) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মাঠ পরিদর্শনে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়ায্জম হোসেন হেলাল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতারা। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক পরওয়ার।

তিনি জানান, জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্যের মঞ্চ নির্মাণ করা হবে। থাকবে এলইডি প্রজেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা। ‘ঢাকা চল’ স্লোগানে তিনি দেশবাসীকে ওই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। পরওয়ার বলেন, আমাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাই।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। যারা এই অবনতি ঘটিয়েছে, তারাই ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারদের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে। এসময় তিনি জাতীয় সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ