সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

উত্তরায় জুলাই সম্মেলনের আয়োজন করছে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজন করা হচ্ছে ‘জুলাই সম্মেলন’

আগামী ১৯ জুলাই সকাল ৯টায় উত্তরা ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ জুলাই) সকালে বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালামে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, উত্তরখান থানা সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা আব্দুর রহিম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, তুরাগ থানা সাধারণ সম্পাদক মুফতি আহমদ শফী, দক্ষিণখান থানা সভাপতি মুফতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান, উত্তরা পূর্ব থানা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, খিলক্ষেত থানা সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনাস বিন মুহসিন, উত্তরখান থানা সাধারণ সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম আজাদী, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নিজাম তালুকদার, তুরাগ থানার তৃতীয় প্রকল্পের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম মাজেদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা ইকরাম তালুকদার, যুব জমিয়ত বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মুকতাদির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।

সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ সাংগঠনিক সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ