সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

পিআর নিয়ে ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি : নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, একেক দেশে একেক রকম পদ্ধতি রয়েছে গণতন্ত্র কার্যকর করার। পিআর পদ্ধতি হলো তেমনি একটা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এই পদ্ধতির কথা বলছেন, কীভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ বিষয়ে একটা অস্পষ্ট ধারণা থেকে যাচ্ছে। এটা শুধু আলোচনার জন্য আলোচনা হচ্ছে।

তিনি বলেন, এ রাষ্ট্র জনগণের, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তারা। আমরা শুধু কীভাবে ভোটটা দেব এজন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝাতে অনেক প্রচার-প্রচারণা হয়েছে, যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদেরও অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখানে যারা গেছেন তাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। এরপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয়নি। এটা তো শুধু কীভাবে ভোটটা দেবে সেটা। আর পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া।

প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এ পদ্ধতি নিয়ে জনগণের সঙ্গে কোনো মতবিনিময় হয়েছে? এ সম্পর্কে জনগণকে কেউ জানিয়েছে? এমনকি এ নিয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা হয়েছে? না, এ ধরনের আলোচনা হয়নি। ঐকমত্য কমিশনে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি। অথচ এ নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন, এই ব্যবস্থা করতেই হবে।

সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা বড় অন্যায় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, খুব চিন্তাভাবনা করে বড় পরিবর্তন করতে হয়। কোনো বিশেষ দলের সুবিধার জন্য পরিবর্তন চাওয়া ঠিক নয়। জনগণের স্বার্থেই সংস্কার করতে হবে।

আইএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ