সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

যারা দেশে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানার উদ্যোগে ও শাখা সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ মানিকের সভাপতিত্বে হাজারিবাগ টালি অফিস মোড়ে- মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু বকর সিদ্দীক বলেন, একটি দল এখন দেশে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে; জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের মানুষ মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখছিলো। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে চাঁদাবাজি ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করছে। চিহ্নিত এই সন্ত্রাসী বাহিনীকে দেশের মানুষ আর ক্ষমতায় আনবে না।

প্রধান অতিথি তার আলোচনায় বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, এ সকল দুর্নীতিবাজ ও স্বৈরাচার সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বর্তমান নির্বাচনী ব্যবস্থা। এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন যে, আগামীর নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির মাধ্যমেই সকল জনগণের ভোটের মূল্যায়ন করা সম্ভব। অতএব, যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, দেশে সন্ত্রাস, ধর্ষণ উপর্যুপরি বেড়েই চলছে। হাজারীবাগে কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ দেখলে খাম্বার সাথে বেঁধে রাখবেন এবং তারপর প্রশাসনের কাছে সোপর্দ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা তৎপর আছে, কোনো চাঁদাবাজের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইবে, আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই পাটোয়ারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপ-সম্পাদক সাইফুল ইসলাম মাঝি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী অর্থ-সম্পাদক মোহাম্মাদ শহীদুল ইসলাম প্রমুখ। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ