সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

আলেমদের নেতৃত্বকে মেনে নিন, দেশ ও জাতির কল্যাণ হবে: মুফতি এহতেশামুল হক কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তেঘরিয়া পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আজ ৪ জুলাই রোজ শুক্রবার বাদ আসর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর ক্বারী ইব্রাহীম রহ. এর প্রপৌত্র কুমিল্লা-৭ চান্দিনা আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী। 

আয়োজিত মতবিনিময় সভায় মুফতি এহতেশামুল কাসেমী বলেন, আলেমদের নেতৃত্বকে মেনে নিন, এতে দেশ ও জাতির কল্যাণ হবে। জনগণের অধিকার নিশ্চিত হবে। স্বাধীন ও মুক্ত পরিবেশে বাংলাদেশকে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহ ও রাসূল সাঃ এর পথ ও মতকে প্রাধান্য দিন। ইনশাআল্লাহ সমাজ থেকে দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজ ও মাদক দূর হবে। 

আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার নেতৃবৃন্দ ও কেরনখাল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ