সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য হুমকি: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

“ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UNHRC) একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত এবং সরকারদলীয় উপদেষ্টা পরিষদে তার অনুমোদন গভীর উদ্বেগজনক ও আশঙ্কাজনক। এই পদক্ষেপ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আজ রোববার (২৯ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তারা বিবৃতিতে বলেন, এমন সময়ে যখন দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্ক রয়েছে,তখন এই ধরনের সংবেদনশীল প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া জাতির জন্য দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে।
 
নেতৃদ্বয় আরো বলেন,মানবাধিকার রক্ষা করতে হলে দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করুন। বিদেশি সংস্থাকে ঢুকিয়ে নয়, বরং নিজেদের শক্তি ও প্রতিষ্ঠান দিয়েই মানবাধিকার নিশ্চিত করতে হবে।  

তারা  সরকারের কাছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ