সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার

জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার সভা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার নিয়মিত সভা গতকাল শনিবার (২৮ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার  লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-
১. জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সরকার কর্তৃক প্রতিশ্রুত সময়ে জুলাই সনদ ও নির্বাচন প্রদানের দাবিতে সভ-সমাবেশ করা হবে।
২. আগামী এক মাসের মধ্যে কাউন্সিল করে মেয়াদোত্তীর্ণ থানা শাখাসমূহের নতুন কমিটি গঠন করা হবে।
৩. ঢাকা-১১ সংসদীয় আসনে মাওলানা মাহবুবুল আলম ও ঢাকা- ৯ সংসদীয় আসনে মাওলানা হেদায়েতুল ইসলামকে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা তাফাজ্জল হোসাইন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামিন, প্রচার সম্পাদক মাওলানা সলিমুল্লাহ খান,অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার প্রমূখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ