সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

সাংগঠনিক সব শাখা আরও শক্তিশালী করবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্পাদকমণ্ডলীর বিশেষ বৈঠক শনিবার (২৮ জুন) দলের পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের সকল শাখাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন  সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এবং বৈঠকটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বৈঠকে বিভাগওয়ারি সাংগঠনিক অবস্থা  ও আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পর্যালোচনা করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু কিছু শাখায় কাজে অগ্রগতি আনয়নের জন্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়।

 সম্পাদকমণ্ডলীর এই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে দলীয় আদর্শ ও স্বকীয়তা সমুন্নত রেখে সাংগঠনিক কাজে আরো বেশি মনযোগী হওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন।

এতে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মুফতি মনির হোসাইন কাসেমী,