সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপিকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে, জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন রাখেন। 

শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশের মানুষ কোনোদুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত।

মুফত ফয়জুল করীম বলেন, আজকে বিভিন্ন দলের যারা এখানে এসেছেন, তারা মোনাফেকি না করলে আগামীতে ইসলামি শক্তি ক্ষমতায় আসবে। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না। কুরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। 
দারিদ্রের হার কমবে। মনুষ জীবনের নিরাপত্তা পাবে। দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার হবে না। দাঁড়ি-টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ।

মুফতি ফয়জুল করীম বলেন, এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন। কাজেই কেউ বেইমানি করে পার পাবেন না।

তিনি অভিযোগ করেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার দায়বদ্ধ ছিল। কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করার জন্য একাত্তরে জীবন দেয়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ