বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সমাবেশে আসার পথে নিহতদের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ( ২৮ জুন, শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ছয়জন নেতাকর্মীর শাহাদাতের সংবাদে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস-এর পক্ষ থেকে এই হৃদয়বিদারক ঘটনায় শাহাদাতবরণকারী সকল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের এই সাথীরা দ্বীনি আন্দোলনের পথে ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পথে শাহাদাতবরণ করেছেন। ইনশাআল্লাহ, তাদের এ মৃত্যু শহীদের মর্যাদা লাভ করবে। আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আশা করি, এই ত্যাগ ইসলামী সংগ্রামে নিয়োজিত কর্মীদের পথচলাকে আরও দৃঢ় ও অপ্রতিরোধ্য করে তুলবে, ইনশাআল্লাহ।”

তিনি আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস এই শোকাবহ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও শহীদদের পরিবারবর্গের পাশে রয়েছে এবং সর্বপ্রকার সহযোগিতায় প্রস্তুত রয়েছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ