বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন দ্বীনি ভাইয়ের ইন্তেকাল এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা  জ্ঞাপন করেছে।  

আজ শনিবার (২৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক ও  সমবেদনা জানান।

তারা শোকবার্তায় বলেন,এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি।

জমিয়তের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারবর্গ ও ইসলামী আন্দোলনের সংশ্লিষ্ট সকল সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ