সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

জমিয়তের সম্পাদকমণ্ডলীর বৈঠক শনিবার 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে আগামীকাল শনিবার (২৮ জুন) বেলা ১১টা থেকে রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর (মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, সহকারী মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকবৃন্দ, অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদক) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৈঠকে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার, জেলা ও মহানগর পর্যায়ে নেতৃত্ব পুনর্গঠন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন নিয়ে জমিয়তের করণীয় এবং আসন্ন কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই সভাকে কেন্দ্র করে জমিয়তের সকল দায়িত্বশীলকে যথাসময়ে উপস্থিত থেকে গঠনমূলক মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন বৈঠকের আহবায়ক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকে বলেন, আশা করা যাচ্ছে, এই বৈঠক জমিয়তের পথচলাকে আরও দৃঢ়, গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ