বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর লোডশেডিং কমাতে ব্যবস্থাপনা ও অপেক্ষার পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর মেট্রোরেলে সময় বাড়ছে রাতের যাত্রার ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু তীব্র লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতিতে জনজীবনে নাভিশ্বাস: মুনতাসির আলী দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু ১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

‘ইরানের মতো হামলা করে ইসরায়েলকে মুছে ফেলতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফতের মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ বলেছেন, মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েল লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এজন্য আমরা ইরানকে সাধুবাদ জানাই। ইরানের মতো এমন হামলা করে ইসরায়েলকে মুছে ফেলতে হবে।

শুক্রবার (২৭ জুন) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
 
আরব রাষ্ট্রের সবাইকে একযোগে হামলা করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। পাশাপাশি শাপলা চত্বরে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

জালাল উদ্দীন আহমদ বলেন, ইদানীং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গেছে। আমরা এর বিরুদ্ধে। আমরা এই মবকে অস্বীকার করি, তীব্র নিন্দা করি। এই মব জাস্টিসের জন্য সরকারও দায়ী। কারণ যারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদের ধরে ধরে আইনের হাতে তুলে দিচ্ছে।

তিনি বলেন, আমি মনে করি, সরকার যদি আওয়ামী দোসরদের গ্রেফতার করতো, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এর জন্য সরকার ও প্রশাসন দায়ী। পরিষ্কার করে বলি, আমরা মব জাস্টিস সমর্থন করি না। 

বর্তমান প্রশাসনের উদ্দেশে জালাল উদ্দীন আহমদ বলেন,  প্রশাসনকে বলব, আপনারা কর্তৃত্ববাদী হোন, শক্তিশালী হোন, মব জাস্টিসে জড়িতদের এবং চাঁদাবাজ, রংবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের কর্মীরা জীবন দিয়ে আন্দালন করেছিল। ২০২৪-এ এসে সেই আন্দোলনে বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেভাবে জুলাই যোদ্ধাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, আহত-নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, ঠিক সেভাবে ২০১৩ সালে শাপলা চত্বরের শহীদদের পরিবারদেরকেও অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই নির্বাচনের আগে সকল ইসলামী দল ও মতের লোককে ঐক্যবদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ। 

সমাবেশে ঢাকা উত্তরের সভাপতি সাখাওয়াত হোসেন রাজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ