সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার

জেদ্দা মহানগর শাখার নেতার মৃত্যুতে খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খেলাফত মজলিস জেদ্দা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আলেমে দীন মাওলানা মাহমুদুল হক জকিগন্জী ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার সৌদি আরব সময় সকাল ৯টায় জেদ্দাস্হ আল-ইরফান হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তাঁর গ্রামের বাড়ি সিলেট জকিগন্জ উপজেলার হাসিতলায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

খেলাফত মজলিস জেদ্দা মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক জকিগন্জীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, মাওলানা মাহমুদুল হক জকিগন্জী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমৃত্যু শরিক থেকেছেন। আল্লাহ তাঁর সকল দ্বীনি কাজ কবুল করুন।

তাঁর ইন্তেকালে আরো শোক প্রকাশ করেন জেদ্দা মহানগর খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী ও সহ-সেক্রেটারি মাওলানা আবদুল মুকিত গোলাপগঞ্জী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ