বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে অতিথি ছাত্র আন্দোলনের সেক্রেটারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস কনফারেন্সে বাংলাদেশ থেকে আগত ইয়ুথ লিডার ডেলিগেট দলকে ১৯ জুন'২৫ বৃহস্পতিবার বিকেল ৩টায় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ফরেন অ্যাফেয়ার্স কনফারেন্স লাউঞ্জে আমন্ত্রণ জানানো হয়।
 
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ১৯ জুন'২৫ একটি নিয়মিত প্রেস কনফারেন্সে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে চীন সরকারের অবস্থান ব্যাক্ত করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ-এর বিজ্ঞান গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ঝাং জিয়ান এবং একই বিভাগের কর্মকর্তা গুয়ো জিয়াওয়ে, সেন্টার ফর চাইনিজ স্টাডিজ (বাংলাদেশ)-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ঝু শিচেং।

বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্রুপ লিডার ড. মো. রাকিবুল হক, সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. ইয়াহিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাওসিফ এহসান ও মেহনাজ সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, চায়না মিডিয়া গ্রুপ-এর ফিচার এডিটর ফয়সাল মো. আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হাসান, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর উত্তরাঞ্চলীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আসাদুল্লাহ আল গালিব, ডেইলি স্টার-এর প্রতিবেদক মো. আব্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ও সাজ্জাদুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এডিটিং অ্যাসোসিয়েট মো. নাসিমুল হুদা, বিআইআইএসএস-এর গবেষণা কর্মকর্তা নুর আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, সবুজ খাম-এর সহ-প্রতিষ্ঠাতা প্রমি দেওয়ান, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল-এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং সাইনো-বাংলা ইমপ্যাক্ট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. সাইব।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ