সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

রায়পুরা উপজেলা জমিয়তের ৪১ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ উবাইদুল্লাহ।

সোমবার (১৬ জুন) রায়পুরা উপজেলা কমিটি ঘোষণার পূর্বে ‘ফিকরে দারুল উলূম দেওবন্দ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নরসিংদী জেলা জমিয়তের সদস্য সচিব মুফতি রাকিব হাসান।

আলোচনা সভা শেষে কমিটি ঘোষণা করেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সর্বজন শ্রদ্ধেয় আলেম, জমিয়তের সাবেক জেলা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা বশিরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামানসহ স্থানীয় জমিয়ত ও সহযোগী সংগঠনের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ