সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ ও কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ কমিটি ঘোষণার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান। তিনি বলেন, "পার্বত্য অঞ্চলে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন এবং খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ। তাঁরা নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটি বাংলাদেশ খেলাফত মজলিসের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবে।

দলীয় গঠনতন্ত্র ও স্থানীয় শূরা ভিত্তিক পরামর্শের আলোকে গঠিত এ কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন:

সভাপতি: মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী

সিনিয়র সহ-সভাপতি: মাওলানা হেলালুদ্দীন

সাধারণ সম্পাদক: মাওলানা আখতারুজ্জামান ফারুকী

যুগ্ম সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা আব্দুল মালেক

সাংগঠনিক সম্পাদক: মাওলানা ওমর ফারুক চৌধুরী

বায়তুল মাল সম্পাদক: মুহাম্মদ মুজ্জাম্মিল

সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা মোশাররফ হোসাইন

পার্বত্য বিষয়ক সম্পাদক: মুহাম্মদ আব্দুল্লাহ্

নবগঠিত এই কমিটির মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের কাজ আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ