সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড সভাপতির কব্জি কর্তন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ভোলা প্রতিনিধি: 

ভোলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আজ (১৫ জুন ) রবিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে । গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়।
তবে কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি-সম্পাদক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকেই এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়।

দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, “দলের দায়িত্ব নেওয়ার পর থেকে অন্যায়-অনিয়মের ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ায় সভাপতি ও তার অনুসারীরা আমার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর আমির হোসেন বেপারি ও তার ছেলেসহ একদল সন্ত্রাসী আমার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কব্জি কেটে ফেলে।” 

সোহেল আরও জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনি নিজে এবং তার সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অভিযুক্ত আমির হোসেন বেপারির বক্তব্য পাওয়া যায়নি। 

বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, “ওই এলাকায় এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।”

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ