সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা

নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: আব্দুর রব ইউসুফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আব্দুর রব ইউসুফি বলেছেন, “সংস্কার এবং নির্বাচন—উভয়ই একসাথে চলতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।”

আজ, ১৫ জুন রবিবার, দিরাই জমিয়তের উদ্যোগে দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। শাখা সভাপতি মাও. মুহিউদ্দীন কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও. মুখতার হোসাইন চৌধুরীর পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি জুনাইদ আল হাবিব। তিনি বলেন, “আলেমদের মাইনাস করে এবার সংসদীয় নির্বাচন সম্ভব নয়। এবার সংসদে আলেমদের প্রতিনিধি থাকতে হবে, এবং এজন্য দিরাই-শাল্লায় ড. শুয়াইব আহমদের কোনো বিকল্প নেই।”