সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর পদ হারানো নিয়ে গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণার করার কয়েক ঘণ্টার মাথায় দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহজাহান চৌধুরীকে। চট্টগ্রাম নগর জামায়াতের আমিরের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে মো. নজরুল ইসলামকে। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীতে বিভক্তির গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। যদিও কেউ কেউ এই সিদ্ধান্তকে সমঝোতা হিসেবে দেখছেন। 

শুক্রবার (১৩ জুন) সকালে সাতকানিয়ার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ শাহজাহান চৌধুরীকে প্রার্থিতার ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই দিন বিকেলে নগরীর দেওয়ানবাজারে মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ‘দায়িত্বশীল সমাবেশে’ শাহজাহান চৌধুরীকে সরিয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে মো. নজরুল ইসলামকে। তিনি এতদিন নায়েবে আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, ‘সাতকানিয়া শাহজাহান চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এ কারণে তাকে এখন থেকে সাতকানিয়ায় বেশি সময় দিতে হবে। তার বদলে নায়েব আমির নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।’

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে। তবে চট্টগ্রাম-১৫ আসনটিকে সে সময় ফাঁকা রাখা হয়, যদিও শাহজাহান চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, এই আসনে তিনিই চূড়ান্ত প্রার্থী। এ নিয়ে দলটির মধ্যে আলোচনা সমালোচনা চলছিল। এরই মধ্যে শুক্রবার তাকে আসনটি থেকে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো। যদিও তার পদ হারানো নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। 

শাহজাহান চৌধুরী জামায়াতের প্রবীণ নেতা। তিনি ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী অলী আহমেদের কাছে পরাজিত হন। ২০০১ সালের তার দল জামায়াতে ইসলামী ও বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করলেও চট্টগ্রাম-১৪ আসনে উভয় দল পৃথকভাবে নির্বাচন করে এবং তাতে শাহাজাহান চৌধুরী বিজয়ী হন। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ থেকে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুরোধে তা প্রত্যাহার করে নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ