সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা

কুড়ারবাজারে যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন যুব জমিয়তের ঈদ পুণর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার (১৩ই জুন) বাদ মাগরিব ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়ন সভাপতি হাফিজ  মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেবের সভাপতিত্বে ও  সেক্রেটারি হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ আমানীর পরিচালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক হাফিজ মাওলানা গোলাম মোস্তফা সুমন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুল আমিন খান।

এছাড়া আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কুড়ারবাজার শাখার এর সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাহেদ আহমদ। উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান,মাওলানা জামিল আহমদ, হাফিজ সাইহান আহমদ, ফাহমিদ আহমদ,ওলি আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ