সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

'দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গঠনে আলেমদের এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দুর্নীতি ও মাদক। সমাজের নেতৃত্বে যারা আছে অনেকে দুর্নীতি, চাঁদাবাজি ও ত্রাসের স্বর্গ রাজ্য বানিয়ে ফেলেছে। দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আলেম সমাজের এগিয়ে আসতে হবে। আলেমরা  মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি সমাজের কল্যাণ, উন্নয়ন,অগ্রগতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

আজ বুধবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর উপজেলা সচেতন উলামা-ত্বোলাবা ঐক্য সংসদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ ইউসুফের সভাপতিত্বে ও মুফতি মারজানুল বারী সিরাজীর পরিচালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মহিউদ্দীন খান শাহিন, মাওলানা আলী আমজাদ, মাওলানা শাহিনুর রহমান,মুফতি মারুফ বিল্লাহ আমিনী, মুফতি তানভীর হোসাইন প্রমুখ।

মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সৎ ও নির্ভীক মানুষের প্রয়োজন।আলেমরা সৎ ও নির্ভীক।তাই কল্যাণকর ও ইনসাফপূর্ণ প্রতিষ্ঠার জন্য আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলেমদের মাইনাস করে দেশের কাজ করতে চাই, তাদেরকে মাইনাস করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ