সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে: গাজী আতাউর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্রসংস্কার শেষে পিআর পদ্ধতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া। সংস্কারের কাজে কোনো ধরনের জটিলতা থাকলে সেগুলো খোলামেলা আলোচনা করে সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে।

বুধবার (১১ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শহরের গার্লস স্কুল মাঠে উপজেলা সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াছিন পাটোয়ারীর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাও. মহিউদ্দিন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই সরকার কেবলই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকার না। বরং হাজারো মানুষের রক্তের ওপরে গঠিত একটি সরকার। যাদের প্রধান কাজ রাষ্ট্রের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে ভবিতব্য সকল স্বৈরাচারের হাত থেকে সুরক্ষা দেয়া।

সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক কিন্তু দৃশ্যমান,সুসংহত ও জোড়ালো কোন সংস্কার চোখে পড়ছে না। অথচ এই সংস্কারের ওপরেই আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। দেশে নির্বাচনের সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে, নির্বাচন পদ্ধতি নিয়ে জনগণেন অস্পষ্টতা দুর করতে হবে।

বিশেষ অতিথি জাকির হোসেন পাটোয়ারী বলেন আমরা জনগণের সেবা করতে এসেছি। যারা বিগত ৫৩ বছরে এই সমাজকে শোষন করেছে, মানুষের অধিকার ফিরিয়ে দেয়নি তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখান করার আহবান জানান।

বিশেষ অতিথি মাওঃ মহিউদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা জনগণের খেদমতের জন্য সর্বদা কাজ করে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করতে হবে এবং তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি মুফতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান, রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ডাঃ আঃ রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন জম্মাদার, ইসলামী যুব আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাঃ আল আমিন প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ