সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদ বিন মুমতাজী, যশোর প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টায় যশোর পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শরীফ সাঈদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। মুমিনের সংগীত ও পরিচয় সম্পর্কে আলোচনা করা কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ সভাপতি  মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা রমিজ উদ্দিন, মুফতি হাফিজুর রহমান। 

জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মহিউল ইসলাম এর পরিচালনায় এ সময় জেলা, উপজেলা, শহর শাখাসহ সাংগঠনিক সকল শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ