সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

প্রধান উপদেষ্টার সাথে আজ সংলাপে অংশগ্রহণ করছে জমিয়ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২৮টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ সোমবার ২ জুন  বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হবে। 

সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বায়ক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপে অংশগ্রহণ করবে ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

জানা গেছে, দলের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করবেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ