সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা হচ্ছে : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার সবার যেমন আছে, তেমনি নির্বাচনের পক্ষে বলার অধিকারও আছে। তবে নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না, এটা ঠিক হবে না।’

শনিবার (৩১ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না।

যেকোনো মূল্যেই হোক, দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর করা সম্ভব।’

তিনি বলেন, ‘অনেকে আশঙ্কায় আছে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি তো এর আগে ৩-৪ বার ক্ষমতায় গেছে, তবে ভয় কেন? ভয়ের কিছু নেই।

জনগণ যদি কাউকে নির্বাচিত করে, বিএনপি মেনে নেবে। তবে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ